Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ০০:০৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৫৪

ঢাকা: ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিজ্ঞতার কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।” তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

রোববার (২২ মার্চ) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক বার্তায় জানায়, জ্বালানি তেলের ঘাটতির কারণে যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ-এ তেলের ঘাটতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনতে শুরু করায় সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেয়।

বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর