Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০০:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১০:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর