Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশ মেরামতে ৩১ দফার ভিত্তিতে কাজ শুরু করেছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৯:১৬ | আপডেট: ১ মে ২০২৬ ২২:১৬

ঢাকার নয়াপল্টনে মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ মেরামত এবং জনমানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফার ভিত্তিতে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আড়াই বছর আগে ৩১ দফা দিয়েছিলাম, কীভাবে আমরা দেশ মেরামত করতে চাই। এখানে প্রত্যেক মানুষের কথা আছে। এই সরকার কী করতে চায়, তার বিবরণ ৩১ দফায় আছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তারেক রহমান জানান যে, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে এরই মধ্যে কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

জনজীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার সচেষ্ট উল্লেখ করে তিনি হকারদের বিষয়ে বলেন, ‘যানজট ও দুর্ভোগের কারণে হকার উচ্ছেদ করা হয়েছে। তারা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, আমরা সেই উদ্যোগ নিয়েছি এরই মধ্যে।’

এ ছাড়া, প্রতিভাবানদের বিকাশে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান যেমন নতুন কোনো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবানদের তুলে আনতেন, আমরাও সে কাজ শুরু করছি।’

কৃষি ও পানির সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘খাল খনন শুরু করেছি। এটি কৃষক ভাইদের সেচ, মানুষের পানির চাহিদা পূরণ করবে। সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন যে, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পথে সঠিক যাত্রা শুরু করেছিল, তখনই দেশ বিশ্বজুড়ে ‘ইমার্জিং টাইগার’ বা উদীয়মান শক্তি হিসেবে পরিচিতি পেয়েছিল। পরিশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন যে, ‘দেশকে এগিয়ে নিতে পারলে অবশ্যই জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর