Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ে হেঁটে বাসা থেকে বিএনপির কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৯:৪০ | আপডেট: ২৩ মে ২০২৬ ০০:৫৯

পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: শুক্রবার (২২ মে) বিকেলে নিজ বাসভবনে আসর নামাজ শেষে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান  ছুটির দিনে পায়ে হেঁটে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রদের কাছে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

এরআগে ঈদুল ফিতর উপলক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বারের মতো আজও ঈদুল আজহা উপলক্ষ্যে মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর