ঢাকা: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সাইফুল আলম এমপি।
শুক্রবার (৩ জুলাই) সানজিদা ইসলাম তুলির নাখালপাড়া শাহীনবাগে অবস্থিত বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সানজিদা ইসলাম তুলি ঢাকা-১২ আসনের এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জনকল্যাণ, স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে— এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াত নেতা সাইফুল আলম খানের সাথে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরা সদস্য, তেজগাঁও উত্তর থানা আমির ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মো. আহসান উল্লাহ এবং স্থানীয় জামায়াত নেতারা।