Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রদল-এনসিপির পালটাপালটি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১২:৫৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৬:৪৬

ঢাকা: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পৌর বিএনপি ও জেলা ছাত্রদলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার বিপরীতে হবিগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর ফলে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততধিক ব্যক্তির একত্রে জমায়েত, সভা, সমাবেশ, মিছিল, স্লোগান, মাইকিং ও পিকেটিং নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপি এই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করলেও জেলা ছাত্রদল তা অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে সারজিস আলমের গাড়িতেও ধাওয়া ও হামলা চালানো হলে তিনি সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর