Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করবে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৯:৪৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি

ঢাকা: বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ বিষয়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর