Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২০:১৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:০৩

প্রতীকী ছবি

লালমনিরহাট: ‎লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও একজন।
‎
‎রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)।

আহত হয়েছেন সোহাগ (২৭)। তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোকাদ্দেসনগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্য মোটরসাইকেলের এক আরোহী আহত হন।

বিজ্ঞাপন

‎‎হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
‎
‎

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর