Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে সুরমা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে আব্দুল মুতলিব ধলাই (৬৮) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিংগাবাড়ী দলইমাটি গ্রামের খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুল মুতলিব ধলাই কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের ছোট ফালজুর গ্রামের মৃত সফাত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তিনি নৌকা চালিয়ে মানুষ পারাপার করছিলেন। সকালে নিয়মিত যাত্রী আনোয়ার মাস্টার ঘাটে এসে দেখতে পান মাঝি নেই, অথচ নৌকাটি নদীতে ভেসে যাচ্ছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, নিখোঁজের খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর