Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১

নাছিমা বেগমের মরদেহ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভূমিহীন এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাছিমা বেগম ওই এলাকার মহেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা বেগম তার স্বামী মহেদ আলীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘সকালে এক নারীর মরদেহ কালিগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর