Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

লোকাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬

আটক বাংলাদেশি।

বেনাপোল: যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।

বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে সীমান্তের রুদ্রপুর পশ্চিম পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটক বাংলাদেশি নাগরিকদের থেকে নগদ টাকা, ভারতীয় রুপি এবং ৩টি মোবাইল ফোন (স্মার্ট-২টি এবং বাটন-১টি) জব্দ করা হয়।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামাল পুর গ্রামের আশুতোষ গনেশের ছেরে অসীম কুমার দত্ত (৫০), ও খুলনা জেলা সদর উপজেলার স্যার ইকবাল রোড সড়ক এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)।

বিজ্ঞাপন

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্ম্মাদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে অবৈধ পথে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করবে। এমন গোপন খবরে বিজিবির একটি চৌকস অভিযানিক দল রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে আটক করে।

আটক বাংলাদেশি নাগরিকদেরকে মালামালসহ মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিজিবি অধিনায়ক আরও জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর