Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় ড্রাম ট্রাকচাপায় রবিউল ইসলাম রজব (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাচ্ছিলেন। মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনা স্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ড্রামট্রাকের চাপায় তিনি মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর