Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০৮:৪৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১১:৪২

নিহত আবুল কালাম বিশ্বাস।

বগুড়া: জেলার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের বোনজামাই খোরশেদ আলম জানান, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শেরপুর হাইওয়ে ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. আজিজুল ইসলাম জানান, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর