Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / টি-২০ বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০৯:০৪

টি-২০ বিশ্বকাপে পৌঁছে গেল নেপাল ও ওমান

২০ দলের মধ্যে ১৭টি দল নিশ্চিত করেছিল টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা। শেষ ৩ স্পটের জন্য লড়াইটা চলছে জমজমাট। বাছাইপর্বের বাধা পেরিয়ে আরও দুই দেশ নিশ্চিত করল ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলা। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে নেপাল ও ওমান।

২০২৬ আসরের বাছাইপর্বে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে ৩টি জায়গা। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয় গত ৮ অক্টোবর। গ্রুপ পর্ব পেরিয়ে ৬টি দল বর্তমানে সুপার সিক্স খেলছে।

৬ দলের এই লড়াইয়ে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয় নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত করে। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ওপরের দিকে আছে। সামোয়াকে হারানো আমিরাতের পয়েন্ট ৪ ম্যাচে ৪।

বিজ্ঞাপন

অন্য তিনটি দলের মধ্যে জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, সামোয়ার ০। নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষে তিনে থাকা নিশ্চিত। আর তাই দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ দুটি। তৃতীয় জায়গাটির জন্য লড়াই এখন আরব আমিরাত ও জাপানের।

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল ভারত ও শ্রীলংকা। ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত, শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাকি ৮টি জায়গা বরাদ্দ বাছাইপর্বের জন্য। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। সব মিলিয়ে ১৯টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। জায়গা বাকি আছে আর মাত্র একটি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর