Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে বিএনপির চার প্রার্থী ঘোষণা, ২ আসন এখনো অপেক্ষায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৮:৫০

গাজীপুরে বিএনপির চার প্রার্থী।

গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় গাজীপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন—

গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি,
গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু,
গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান,
গাজীপুর-৫ আসনে: ফজলুল হক মিলন।

বিজ্ঞাপন

তবে, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, ওই দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর