Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৫

কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর প্রাণ গেছে। এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়ার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে।

অভিযুক্ত সজিব প্রামানিক (২৩) দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেস্বার পাড়া এলাকার মৃত কিরন প্রামানিকের ছেলে।

মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় হেফাজতে রাখে।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর