Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চেকপোস্টে কার রেখে পালাল চালক, ১ লাখ ইয়াবা জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২২:৫৬

চেকপোস্টে কার রেখে পালাল চালক, এক লাখ ইয়াবা জব্দ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে গেছেন চালক। পরে ওই গাড়ি তল্লাশি করে এক লাখ ইয়াবা পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডে প্রাইভেট কারটি তল্লাশির মুখে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘ফিশারিঘাট এলাকায় মেরিনার্স রোডের মুখে আমাদের অস্থায়ী চেকপোস্টের কার্যক্রম চলছিল। প্রাইভেটকারটি শাহ আমানত সেতু এলাকা থেকে কোতোয়ালির দিকে যাওয়ার পথে চেকপোস্টের মুখে পড়ে। চালক চেকপোস্টের কাছাকাছি এসে গাড়ি থামিয়ে সেটা রেখে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

ওসি জানান, প্রাইভেটকারে তল্লাশি করে ১০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ওসি করিম বলেন, ‘প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় ওই ব্যক্তির পরিচয় আমরা পাইনি। তবে কারের ভেতর একটি মোবাইল সেট পাওয়া গেছে। সেটা ধরে তদন্ত শুরু হয়েছে। আর কারটি কক্সবাজার থেকে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। সেটি জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর