Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিজম ফিরে না আসে: গাজী তামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯

অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সারাবাংলা

বাগেরহাট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামীম বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রহীন পরিবেশে ছিল। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রতীক দিয়ে মানুষকে ভোটারহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে উত্তরণ হয়েছে। যে নির্বাচন আসছে তাতে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। আবার যেন মানুষ ফ্যাসিজমের মধ্যে ফিরে না আসে। তার জন্য সৎ নেতৃত্ব আসতে হবে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা মতো কোন রাজনৈতিক নেতার হাত ধরে যেন বাংলাদেশে আর কখনো ফ্যাসিজম ফিরে না আসে, সেই চেষ্টা এবং সেই রেজাল্ট আগামী নির্বাচনে জাতি দেখতে পাবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে মোংলার মিঠাখালীর খানজাহান হাটে শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (রঃ) ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (রঃ) ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর