Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরের মাদকসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকসহ রফিকুল ইসলাম (৪৭) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্য ও আজিজুল আকন (২৩) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরীন আক্তার।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সুত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে রকিকুল ও আজিজুলকে আটক করা হয়। এ সময় রফিকুলের কাছে থাকা ৪০ পিস ইয়াবা ও আজিজুলের কাছে থাকা ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নে কলেজ মোড় এলাকায় ও পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান চালানো হয়। পরে কলেজ মোড় এলাকায় সাবেক পুলিশ সদস্য রফিকুলকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে একটি নীল জিপারের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও পশ্চিম শ্যামপুর এলাকায় উজ্জল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকন নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর