Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুমকীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

প্রতীকী ছবি।

পটুয়াখালী: দুমকীতে অটোরিকশা-সিমেন্টবাহী টমটম সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা পিছাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রবিউল (৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ইব্রাহিম খান (৬০)। অপর গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদের (৫০)-কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আ. কাদেরের অবস্থা আশংকাজনক এবং সুমনের একটি হাত ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি পাশ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকী থানা অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও টমটমটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর