Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

ঢাকা: দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ ক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়‌রি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩.৫০ মিলিয়ন (২২ কোটি ৩৫ লাখ) মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.৩০ টাকা এবং কাট-অফ রেটও ১২২.৩০ টাকা নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৩.৫৫ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এর ফলে, নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসে মোট ক্রয় দাঁড়াল ৪১১.০০ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৩,৫৪৬.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর