Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাসড়কে প্রাণ গেল মেরিটাইম ইনস্টিটিউটের ছাত্রসহ ৩ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১০:৪০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১৬:০২

জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত তিনজনের মধ্যে একজনের নাম নাফিজ আহমেদ অয়ন (১৬)। তিনি মাদারিপুর জেলার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি মীরসরাই উপজেলায়।

বাকি দুজনের একজন নারী এবং আরেকজন ওই বাসের চালকের সহকারী বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া সারাবাংলাকে বলেন, ‘সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। আনুমানিক রাত ২টার দিকে বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ও হেল্পার ঘটনাস্থলে নিহত হন।’

বিজ্ঞাপন

আহত অবস্থায় আরও ৪-৫ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর