Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্কিন দূতাবাস থেকে আসছে স্বতন্ত্র পর্যবেক্ষক দল, ‘ফরমাল’ নয়: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩

– ছবি : সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি স্বতন্ত্র (ইন্ডিপেন্ডেন্ট) প্রতিনিধি দল এবং দূতাবাসের কর্মকর্তারা ভোট পর্যবেক্ষণ করবেন। তবে তারা নির্বাচন কমিশনের (ইসি) তালিকাভুক্ত প্রথাগত ‘ফরমাল অবজার্ভার’ হিসেবে নয় বরং নিজস্ব উদ্যোগে ভোটের পরিস্থিতি দেখতে যাবেন।
‎
‎বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
সচিব বলেন, মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা মূলত চারটি অঞ্চলে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। অঞ্চলগুলো হলো, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা। তারা নিজস্ব উদ্যোগে এই সফর করবেন এবং কোথায় কোথায় যাবেন, তার একটি তালিকা কমিশনকে দেবেন। তালিকা পেলে কমিশন তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা (ফ্যাসিলিটেট) প্রদান করবে।
‎
‎বৈঠকে ভোটের দিন যানচলাচল সীমিত থাকার বিষয়ে আলোচনা হয়েছে।
‎
‎সচিব জানান, যানবাহনের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‎
‎সারাদেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে মার্কিন প্রতিনিধিদের বিস্তারিত জানানো হয়েছে।
‎
‎সচিব আরো জানান, মার্কিন প্রতিনিধি দল ব্যালট পেপারের আকার-আকৃতি এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েছেন। পুরো প্রক্রিয়াটিকে তারা ‘জটিল ও কষ্টসাধ্য’ বলে মন্তব্য করলেও ইসির সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।
‎
‎আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রশ্নের জবাবে সচিব বলেন, “মার্কিন প্রতিনিধিরা কোনো অভিযোগ করেননি। বরং আমাদের কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি যে, আমাদের ইনকোয়ারি কমিটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আজকেও একটি জেলা থেকে আসা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।”
‎
‎এদিকে, আগামী ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর নারী সমাবেশের ডাক এবং হামলার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে সচিব জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর