Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহিন আকতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২

মোহাম্মদ শাহিন আকতার।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং পরিদর্শন বিভাগ-১০ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ শাহিন আকতার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একই দিনে শাহিন আকতার ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম-পরিচালক শাহিনূর মোহাম্মদ আল আমিন এবং খুলনা অফিসের ‍যুগ্ম পরিচালক আব্দুর রহমান অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

শাহিন আকতার ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি বগুড়া অফিস ও বাংলাদেশ ব্যাংকের একাধিক পরিদর্শন বিভাগ ও অফ সাইট সুপার ভিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সহকারী লিকুইডেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর