Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

লোকাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩

আহত ২ শ্রমিক।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা জেলে পাড়া গ্রামের মসজিদের টয়লেট নির্মাণের কাজে কোদাল দিয়ে মাটি উত্তোলনের সময় একটি ককটেল বিস্ফোরণে জাকির হোসেন (৪৫) ও আবদুল কাদের (৪০) নামে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। জাকির হোসেন বালুন্ডা গ্রামে বারিক সরদার এর ছেলে ও আবদুল কাদের একই গ্রামের নুজ্জাক সরদার এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম অবস্থান করছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর