Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের একটি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনটি রাজধানীর গুলশান ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। নির্বাচনে এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর