Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / সেমিতে খেলতে হলে পাকিস্তানকে যা করতে হবে

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫১

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেই শেষ হয়ে তাদের আশা। রোমাঞ্চকর এক লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৪ এ পা রেখেছে ইংল্যান্ড। এতে সেমির আশা বেঁচে আছে পাকিস্তানেরও। সুপার এইটের শেষ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে নানা সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

গত রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে হারে নেট রান রেটেও বড় ধাক্কা খেয়েছে তারা, এই ম্যাচের আগে তাদের রান রেট ছিল +৩.০৪৫, এখন যা ১.৩৯০। ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা পাকিস্তানের রান রেট -০.৪৬১।

বিজ্ঞাপন

আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া লংকানদের বিপক্ষে আজ শনিবার সুপার এইটের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচে শুধু জয় নয়, পাকিস্তানকে মাথায় রাখতে হবে নেট রান রেটও।

পাল্লেকেলেতে এই ম্যাচে যদি আগে ব্যাটিং করে পাকিস্তান, তাহলে রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের জিততে হবে অন্তত ৬৪ রানে। আর যদি পাকিস্তান পরে ব্যাটিং করে, তাহলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁয়ে ফেলতে হবে তাদের।

নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিলে এই ম্যাচ হবে কলকাতায়, পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর