Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৭:২১ | আপডেট: ২ মার্চ ২০২৬ ২০:৫৪

ঢাকা: দেশের দুই বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ মার্চ) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারিতে ধারাবাহিকভাবে বাজার থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২৪ ফেব্রুয়ারি ৮ ব্যাংকের কাছ থেকে ৮৭ মিলিয়ন ডলার,২২ ফেব্রুয়ারি ৮ ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন ডলার,১০ ফেব্রুয়ারি ১৯ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার,৯ ফেব্রুয়ারি ১৯ ব্যাংক থেকে ২০৯ মিলিয়ন ডলার,৫ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ১৯৬.৫ মিলিয়ন ডলার,৪ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার,২ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ২১৮.৫০ মিলিয়ন ডলার।এসব ক্ষেত্রেও প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সোমবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ কাট-অফ রেটে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। এ নিয়ে মার্চ মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন ডলার। আর ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর