Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১১:৫৮ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৩:৫৪

ঢাকা: সম্মিলিত ইসলামি ব্যাংকের আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় আন্দোলনকারীরা দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য।

তারা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

বিজ্ঞাপন

তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

পাশাপাশি অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামি ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

সারাবাংলা/এসএ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর