Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এভারকেয়ারে চলছে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৭:৩১ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৪৮

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যালোচনা করে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করার পর রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে এই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিবারের সদস্যদের সম্মতি সাপেক্ষে প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় দেশেই অস্ত্রোপচার সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

আরও পড়ুন-মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

এদিকে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। পরবর্তীতে দুপুরের পর প্রধানমন্ত্রী হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড বর্তমানে অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার দ্রুত আরোগ্য কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর