Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক সফর সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ০৭:৫২

অক্টোবরের শুরুতে ঐতিহাসিক সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশের মেয়েরা। আইসিসির উইমেন’স ভবিষ্যৎ সফর সূচিতে থাকা সিরিজটির সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ নারী দলের দ্বিপাক্ষিক সিরিজ এটিই প্রথম।

বাংলাদেশের ছেলেদের টেস্ট সিরিজের ভেন্যু ও তারিখ নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার গোটা ২০২৬-২৭ গ্রীষ্মে ছেলে ও মেয়েদের দলের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছেলেদের দলের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের দলও মৌসুম শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে ব্রিজবেনে। ৯, ১১ ও ১৪ অক্টোবর অ্যালান বোর্ডার ফিল্ডে হবে দিন-রাতের ম্যাচ তিনটি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হবে সিডনিতে। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নয়, নর্থ সিডনি ওভালে ম্যাচ তিনটি হবে ১৮, ২০, ২২ অক্টোবর। সবকটিই রাতের ম্যাচ, শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যায় সোয়া ৭টায়।

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই বছর আগে। দেশের মাঠে ওই সিরিজে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবকটি হেরে যায় নিগার সুলতানার দল।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর