Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৭:৫৯

যশোর: যশোরের চৌগাছায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুর রহমান চৌগাছা উপজেলা গধাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে আজিজুর রহমান চৌগাছা উপজেলা শহরে একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ওপর থেকে মাটির একটি বিশাল স্তূপ তার গায়ের ওপর ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। সহকর্মী শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর