Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রফতানি ভর্তুকি নিরীক্ষায় নির্দিষ্ট সিএমএ ফার্ম বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:১০ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩০

ঢাকা: রফতানি ভর্তুকি ও নগদ প্রণোদনার আবেদনপত্র নিরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার(১ এপ্রিল)বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থে‌কে জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-০৭ অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট তালিকাভুক্ত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম দিয়েই এই নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, রফতানি ভর্তুকি বা নগদ প্রণোদনার আবেদনপত্র যাচাইয়ের জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নির্ধারিত তালিকাভুক্ত সিএমএ ফার্মগুলোকে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এ তালিকা (পরিশিষ্ট-ক) অনুযায়ী নির্বাচিত ফার্মগুলোই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর জারি করা এফই সার্কুলার নং-২০-এ সিএমএ ফার্ম নিয়োগ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বহাল থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ নতুন সার্কুলারটি পূর্ববর্তী নির্দেশনার ধারাবাহিকতায় জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, একটি সিএমএ ফার্ম একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ তিনটি ব্যাংকের নিরীক্ষা কাজ গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকল অনুমোদিত ডিলার ব্যাংককে এই নির্দেশনা তাদের গ্রাহকদের অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত তালিকায় অন্তর্ভুক্ত ফার্মগুলো হলো— এ. হ্যানান অ্যান্ড কোং; হোসেন অ্যান্ড কোং; মুজিবুর রহমান অ্যান্ড কোং; পডার অ্যান্ড অ্যাসোসিয়েটস; সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং; সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস ও স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর