Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২০:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০০:২০

ঢাকা: ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের (রি-ইস্যু) নিলাম আগামীকাল ২১ এপ্রিল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক-এ আয়োজিত এ নিলামে ৩ হাজার কোটি টাকার বন্ড বিক্রি করা হবে।

সোমবার (২০ এপ্রিল) ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বছর মেয়াদি এই বন্ডটি মূলত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইস্যুকৃত, যার মেয়াদ শেষ হবে ২৩ জুলাই ২০৩৫ সালে। তবে বর্তমান নিলামে অবশিষ্ট ৯.২৬ বছরের জন্য এটি রি-ইস্যু করা হচ্ছে। বন্ডটির কুপন হার নির্ধারিত রয়েছে ১০.৪৮ শতাংশ এবং এর ISIN নম্বর BD0935031106।
নিলামটি হবে প্রাইস-ভিত্তিক এবং এতে শুধুমাত্র প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলো সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে পিডিদের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

নিলামে অংশ নিতে আগ্রহীদের ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য (প্রাইস) ও ক্রয়ের পরিমাণ উল্লেখ করে ২১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড জমা দিতে হবে। এ জন্য FMI প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে সিল করা খামে (ম্যানুয়াল পদ্ধতিতে) বিড জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর