Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৭:১৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:১৭

ঢাকা: চট্টগ্রাম জেলার রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জনক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় আজ শুক্রবার সকাল ৭টায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

আইএসপিআর আরও জানায়, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর