Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৬:০৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২৫

খুলনা: খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্যসচিব ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান বাপ্পির কাছে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জনান, সকাল ৭টার দিকে মধুপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদের বাড়ির সামনে একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে আহত নুর আলম মারা যান।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর