Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইলেকট্রিক গাড়িতে বেশি ঋণ, ব্যক্তিগত ঋণসীমাও বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২১:১৫ | আপডেট: ৫ মে ২০২৬ ২৩:১২

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ভোক্তা ঋণের সীমাও বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (৫ মে) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ নিজস্ব বিনিয়োগ (ডেট-ইক্যুইটি) অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।

এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে যাতে ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

এর আগে ২০০৪, ২০১৭ ও ২০২৪ সালে এ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছিল, নতুন এ সার্কুলারের মাধ্যমে সেগুলো বাতিল করা হয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর