Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ভোটার বাড়ল প্রায় সাড়ে ৬ লাখ

‎সিনিয়র করেসপন্ডেন্ট ‎
১৪ মে ২০২৬ ১৫:২৮ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:২১

‎ঢাকা: দেশে ভোটার বেড়েছে ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। এতে সব মিলিয়ে এখন দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।

‎বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

‎তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

‎ইসির অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর