Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১০:৪৭ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৩:৪৫

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

ঝড়ের পূর্বাভাস থাকা অঞ্চলগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথের নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ভোররাতের বৃষ্টির পর সকাল সাড়ে ৭টা থেকে রাজধানী ঢাকায় আবারও ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালের শুরুতে সূর্যের দেখা মিললেও সাড়ে ৭টার পর থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে গিয়ে চারপাশ প্রায় অন্ধকার নেমে আসে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে অপরিবর্তিত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর