Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঈদযাত্রা: শেষ দিনের টিকিট বিক্রি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১১:১৬ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৩:৪৪

ঢাকা: আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার শেষ দিনের, অর্থাৎ ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ রোববার।

রোববার (১৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

গত বুধবার (১৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে, ১ জুননের টিকিট মিলবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুন ফিরতি যাত্রার টিকিট ২৫ মে পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলওয়ে আরো বলছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর