Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোটরসাইকেলে কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৫১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: মোটর সাইকেলের ওপর কর আরোপ করাকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন।

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে জামায়াত আমির লেখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

বিজ্ঞাপন

আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর