Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি’র দালাল রুখতে কঠোর অবস্থানে কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৮:৪৩ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:৩৭

– ছবি : সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা দালাল চক্রের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনের রাস্তায় গড়ে ওঠা অননুমোদিত সব ধরনের অস্থায়ী ফটোকপি ও কম্পিউটারের দোকান গুঁড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে স্থানীয় থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ইসি কর্তৃপক্ষ।

মূলত নির্বাচন ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নেওয়া এসব দোকানকে পুঁজি করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী দালাল চক্র সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ ওঠে। জানা গেছে, আজ সকালে অনুষ্ঠিত কমিশনের নিয়মিত অভ্যন্তরীণ সমন্বয় সভায় এই হয়রানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

বিজ্ঞাপন

ইসির দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা নিতে আসা নাগরিকদের হয়রানিমুক্ত পরিবেশ উপহার দিতেই এই ত্বরিত সিদ্ধান্ত। কমিশনের আশপাশের এলাকাকে সম্পূর্ণ দালালমুক্ত না করা পর্যন্ত এমন নজরদারি এবং প্রশাসনিক তৎপরতা নিয়মিত বজায় রাখা হবে বলেও পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর