Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলা‌দেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:৫২ | আপডেট: ১৯ মে ২০২৬ ২২:১৮

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) ৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের কাট-অফ দর নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ ও বিনিময় হার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ ক্রয় কার্যক্রম পরিচালনা করে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে বাজারে ডলারের প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত তারল্য শোষণে ডলার কিনছে।

বিজ্ঞাপন

সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে হয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রাবাজারে অতিরিক্ত অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক একদিকে যেমন প্রয়োজন অনুযায়ী ডলার বিক্রি করছে, অন্যদিকে বাজারে সরবরাহ বেড়ে গেলে ডলার কিনেও তারল্য ব্যবস্থাপনা করছে। এতে টাকার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ডলার কেনাবেচার কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এস‌এ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর