Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রিশালে কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৭:১১ | আপডেট: ২৩ মে ২০২৬ ২১:০৩

ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশালে ‘তবু আমারে দেব না ভুলিতে’ শীর্ষক নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। নজরুল মঞ্চের সামনে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শোভা বর্ধন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর