Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসের সুযোগ নেই: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৯:৫৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নেত্রকোনা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশ কারো একার দেশ নয়। এদেশ বলতে আমাদের সবার দেশ। এখানে সবার অধিকার আছে। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ এখানে নেই। এজন্য কাউকে অনধিকার করার সুযোগ নেই।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক ভাষণে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, নেত্রকোনায় ৫৫ বছরে যেটুকু উন্নয়ন হয়েছে তা মেনে নেয়া যায় না। এ এলাকায় উন্নয়ন করার আরও সুযোগ রয়েছে। অন্যদিকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এর কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির প্রশ্রয় দেয়া উচিত হবে না। দেশের কাজের গতির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আমাদের দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম নয় মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম, সহ-সভাপতি জাহিদ হাসান, স্থানীয় সাংবাদিক, জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন‌।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর