Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা কিউআর ছড়িয়ে দিতে ফার্মগেটে প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৬:৩৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন সম্প্রসারণে ‘বাংলা কিউআর’ (Bangla QR) ব্যবহারে সচেতনতা বাড়াতে ফার্মগেটে প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক।

শনিবার (৪ জুলাই) রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ–সংলগ্ন ইন্দিরা রোড এলাকা এবং সুপারশপ আগোরায় ‘ক্যাশলেস ফার্মগেট’ শীর্ষক এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি অভিন্ন কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা একই কিউআর ব্যবহার করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে ব্যবসায়ীদের জন্য লেনদেন গ্রহণ সহজ হবে এবং গ্রাহকরাও দ্রুত ও ঝামেলাহীনভাবে অর্থ পরিশোধের সুযোগ পাবেন।

তারা আরও বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বাংলা কিউআর চালু করা হয়েছে। এ প্রযুক্তির ব্যবহার বাড়লে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত হবে এবং আর্থিক অন্তর্ভুক্তিও জোরদার হবে।

ক্যাম্পেইনে ডাচ-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সাধারণ গ্রাহক ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের পদ্ধতি ও এর সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হয়।

বিজ্ঞাপন

টিকটকের নতুন ফিচার
৪ জুলাই ২০২৬ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর