Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:২৪ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২০:১৬

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য চলতি বছরের দ্বিতীয়ার্ধেও মুনাফার হারে কোনো পরিবর্তন আনেনি সরকার। চলতি বছর গত জানুয়ারি-জুন মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। বাংলাদেশ ব্যাংকও দেশের সব তফসিলি ব্যাংককে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর বিদ্যমান মুনাফার হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকরভাবে বহাল থাকবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে জাতীয় সঞ্চয়পত্র-সংক্রান্ত সব কার্যক্রমে নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব শাখায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের মতোই একই হারে মুনাফা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপে সঞ্চয়পত্রের মুনাফা কাঠামোয় আপাতত কোনো পরিবর্তন না আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর