Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৩:১১

বন্যায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ফাইল ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বাড়ছে নদ-নদীর পানি।

গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রতিনিয়ত দুশ্চিন্তায় সময় পার করছেন এই অঞ্চলের মানুষরা। তবে বন্যা মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা মোকাবিলায় স্থায়ী, অস্থায়ী ১ হাজার ৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও কোনোও এলাকা পানিবন্দি হলে তাদের উদ্ধারের জন্য ৪৯২টি নৌকা ও স্পিড বোর্ড রয়েছে, সেচ্ছাসেবী টিম ও ১ হাজার ৫৬ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ১২টি উপজেলায় জিআর চাল দেওয়া হয়েছে। কন্টোল রুম চালু করা হয়েছে। যেখানে যে কোনো প্রয়োজনে যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মসজিদ ও মন্দিরে মাইকিং করে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্তক করা হচ্ছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘বন্যা মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর