Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র একদিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৩:৫৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৭:০১

ঢাকা: সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শোক কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত ইতিহাস। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করেছেন এবং তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী, ভূমিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তার সময়ে উচ্চশিক্ষার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয় এবং জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রক্রিয়াও তার সময়ে শুরু হয়।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলের সঙ্গে যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গঠিত বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতাদের অন্যতম ছিলেন তিনি। দলের নানা সংকট, দুঃসময় ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি কখনোই দায়িত্ব থেকে সরে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রিজভী বলেন, ৯০ বছরের বেশি বয়স হলেও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কর্মবিমুখ হননি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত সুপ্রিম কোর্টে গিয়ে আইন পেশায় সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন।

রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এছাড়া তার মৃত্যুতে বিএনপি আগামীকাল (রোববার) ঢাকা মহানগরীসহ সারাদেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী চট্টগ্রামসহ দেশের বন্যাকবলিত এলাকার মানুষের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি সবাইকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, মহানগর উত্তরের সদস্য সচিব গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল হক, ডা. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর