Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৩:৪৬

বান্দরবান: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, সাম্প্রতিক বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তার পাশাপাশি এবং পার্বত্য এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে বিভিন্ন এনজিওদের দেওয়া ঋন এক মাস স্থগিত রাখা হবে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান শহরের ওয়াপদা ব্রিজ এলাকার জেলা পরিষদ রেষ্ট হাউজে আয়োজিত পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত মহিলা সদস্য অ্যাড. মাধবী মারমা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মেদ, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. হাসানসহ জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর